রাজু হাসান, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে বিকাশের দোকানী কে কুপিয়ে ৩ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী বিকাশের দোকানদার নজরুল ইসলাম (৪২) শ্রীপুর থানাধীন রাজাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাধবপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন গতকাল বৃহস্পতিবার ( ৩০ জুলাই) রাতে ১০: ৩ ০ মিনিটে মাধবপুর তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে পিছন দিক থেকে এলোপাথাড়ি কোপিয়ে তার সাথে ব্যাগসহ নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।পরে এলাকাবাসী তাকে ঘটনাস্হল থেকে বাড়িতে নিয়ে যায়।পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী নজরুল ইসলাম জানায় ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ জানানো হয়েছে।