ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

গাজীপুর প্রতিনিধি
আগস্ট ২, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১ আগস্ট ২০২৬ শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে ১৬ নম্বর ওয়ার্ডের পালেরপাড়া এলাকার আক্তার মার্কেটের সামনে হাঁটার সময় বিল্লাল নামে এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তিনি ভিডিও ধারণ করেছেন—এমন অভিযোগ তুলে ভিডিও মুছে ফেলতে চাপ দেন।

সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের দাবি, তিনি কোনো ভিডিও ধারণ করেননি বলে বারবার জানালেও অভিযুক্ত তার কথা শোনেননি। বরং তার কাছে থাকা একটি স্টিলের লাইট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান।

ঘটনার পর তিনি বাসন মেট্রো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযুক্ত তাকে হত্যার হুমকি দিয়েছেন দাবি করে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

ভুক্তভোগীর আরও অভিযোগ, বিল্লালের বিরুদ্ধে এর আগেও মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গাজীপুরের সাংবাদিকরা। তাদের দাবি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে বাসন মেট্রো থানার পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Premium SEO Backlinks
Premium SEO Backlinks