ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগার থেকে আদালতফেরত হাজতি পুলিশের হেফাজত থেকে পালালেন

জোবায়ের হোসেন ইফতি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

জোবায়ের হোসেন ইফতি :

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে আদালতের হাজিরা শেষে কারাগারে ফেরার পথে রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা (৩০) নামে এক হাজতি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

পলাতক রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, বাসা-১১৭ এলাকার মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতিদের নিয়ে কারাগারে ফিরছিল পুলিশ। পথে নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে পিচ্চি রাজা বাথরুমে যাওয়ার কথা জানান। পরে পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে তিনি সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার পর তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান শুরু করেছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম জোরালো অভিযান চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Premium SEO Backlinks
Premium SEO Backlinks