জোবায়ের হোসেন ইফতি:
পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন বাসন মেট্রো থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আরিয়ান চৌধুরী।
বিক্ষোভ মিছিলটি দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাসন মেট্রো থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


