ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর বাসনে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে তেল বিক্রির অবৈধ আড্ডা, নিয়ন্ত্রণে নেই কারা?

জোবায়ের হোসেন ইফতি
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

জোবায়ের হোসেন ইফতি :

 

গাজীপুর মহানগরীর বাসন থানার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে তেল বিক্রির একাধিক অননুমোদিত দোকান ও আড়ত। এসব স্থানে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা তেল খোলা বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর নজরদারি বা অভিযান চোখে পড়ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসন থানা এলাকার বিভিন্ন সড়ক ও মহাসড়কের আশপাশে ছোট-বড় কয়েকটি স্থানে ড্রাম ও বিভিন্ন পাত্রে তেল মজুত করে বিক্রি করা হচ্ছে। কোথাও কোথাও প্রকাশ্যেই এসব তেল কেনাবেচা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন যানবাহন, শিল্পকারখানা ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা তেল কম দামে কিনে এনে পরে বাজারে বিক্রি করছেন। এসব তেলের বৈধ উৎস, ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাগজপত্র এবং মজুতের অনুমোদন রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এলাকায় নতুন নতুন তেল বিক্রির স্থান তৈরি হচ্ছে। এতে একদিকে যেমন বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে অগ্নিকাণ্ডসহ নানা ধরনের দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, অনেক জায়গায় পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তেল মজুত ও বিক্রি করা হচ্ছে। ফলে দুর্ঘটনা ঘটলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Premium SEO Backlinks
Premium SEO Backlinks