ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিকদের উপর হামলা করে কথিত বিএনপি নেতা সাইফুল সরকার

জোবায়ের হোসেন ইফতি
অক্টোবর ১৭, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

জোবায়ের হোসেন ইফতি :

 

গাজীপুর মহানগরীর কাশিমপুর সেটেলমেন্ট অফিসের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে মো. সাইফুল ইসলাম সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কাশিমপুর সেটেলমেন্ট অফিসে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সেটেলমেন্ট অফিসের কার্যক্রমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে কয়েকজন গণমাধ্যমকর্মী সেখানে যান। তবে ঘটনাস্থলে গিয়ে তারা অফিসের কোনো কর্মকর্তাকে উপস্থিত পাননি। এ সময় কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন।

সাংবাদিকদের অভিযোগ, এ সময় স্থানীয় এক ব্যক্তি নিজেকে বিএনপির পরিচয় দিয়ে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং অতর্কিত হামলা চালান। পরে ওই ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম সরকার বলে জানতে পারেন তারা।

এ ঘটনায় সাংবাদিকরা কাশিমপুর থানায় সাইফুল ইসলাম সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এদিকে, সাংবাদিকদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে সাইফুল ইসলাম সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা দিয়েছেন বলেও অভিযোগ করেছেন সাংবাদিকরা। তাদের দাবি, ভিডিওবার্তায় দেওয়া বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন।

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হামলার অভিযোগ এবং এ-সংক্রান্ত পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আহ্বান জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Premium SEO Backlinks
Premium SEO Backlinks