ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে উদ্বোধনের আগেই ধ্বসে পড়ল নির্মাণাধীন সড়ক।

জোবায়ের হোসেন ইফতি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

জোবায়ের হোসেন (ইফতি)

 

নিম্ন মানের মালামাল ব্যবহার করায় উদ্বোধনের আগেই গাজীপুরে ধসে পড়েছে সড়ক। এতে ভোগান্তীতে পড়েছে স্থানীয়রা।ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সিটি করোপরেশন। জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে তরিগরি করে কাশিমপুর- ধনজয়খালী সড়কের পিচ ঢালাই কাজ শেষ করা হয়।ঢালাইয়ের তিন দিনের মাথায় সড়কের এক পাশে দেখা দেয় ফাটল।সর্বশেষ গতকাল রাতে ২০ফুট দেবে নদী গর্ভে চলে যায় সড়ক। সিটি কর্পোরেশনের ১২ নম্বর প্যাকেজে ১১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার ৫৭১ টাকা ব্যয়ে কাজ পায় ইউনাইটেড কমার্শিয়াল সেন্ট্রাল লিমিটেড (ইউসিসিএল) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ পাওয়ার পর থেকে নানা অনিয়মের অভিযোগ রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এলাকাবাসির অভিযোগ,নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় পিচ ঢালাইয়ের পর থেকে দেখা দেয় ফাটল।ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান এলাকাবাসি। এদিকে ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করে গাজীপুর সিটি কর্পোরেশন-এর প্রধান নির্বাহী তিনি বলেন, ঠিকাদারের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে এবং একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে। সট- মোঃ সোহেল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশন।  ২০২৩ সালে দুটি প্যাকেজে প্রায় ২৫ কোটি ৯২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার সড়ক উন্নয়নের কার্যাদেশ দেয় গাজীপুর সিটি কর্পোরেশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।