ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বাসন মেট্রো থানা সভাপতি আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ

নিজস্ব প্রতিবেদক :
মার্চ ১৫, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরবাসী ও  দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাসন মেট্রো থানার সংগ্রামী সভাপতি জনাব আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি এবং পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার এক মহিমান্বিত দিন। পবিত্র এই উৎসব ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই এই উৎসবের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে। তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, ঈদ আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। এই পবিত্র দিনে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখে—সেই আহ্বান জানান তিনি। তানভীর সিরাজ আরও বলেন, ঈদকে সামনে রেখে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। তাই সবাইকে সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য অনুরোধ জানান তিনি। বিশেষ করে সড়কে চলাচলের সময় চালকদের অতিরিক্ত গতি পরিহার করে ধীরস্থির ও দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানান, যাতে সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন। তিনি বলেন, “নিরাপদ যাত্রা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। চালক ও যাত্রী সবাই সচেতন থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। আমি প্রত্যাশা করি, সবাই নিরাপদে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করবেন।” রিশেষে তিনি বলেন, সবার ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক—এই কামনা করেন তিনি। একই সঙ্গে গাজীপুর মহানগরবাসীসহ দেশের সকল মানুষকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Premium SEO Backlinks
Premium SEO Backlinks