ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ঝুটের গুদামে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

জোবায়ের হোসেন ইফতি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জোবায়ের হোসেন (ইফতি)

 

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ চৌরাস্তা সংলগ্ন বেলাল মসজিদের পাশে অবস্থিত মাসুদ হাওলাদারের একটি ঝুটের গোডাউনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টঙ্গী স্টেশনের দুটি ইউনিট। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম জানান, ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করে বলে জানান তিনি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গুদামের মালিক মাসুদ হাওলাদার জানান, অগ্নিকাণ্ডে গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সেখানে মজুদ থাকা ঝুটসহ আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Premium SEO Backlinks
Premium SEO Backlinks