রাজু হাসান, গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে দক্ষিণ চতর সোসাইটির অফিস উদ্বোধন আলোচানা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৪ এপ্রিল শনিবার বিকাল ৪ ঘটিকায় দক্ষিণ চতর আয়োজনে গাজীপুর মহানগরের চক্ষু হাসপাতাল সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দক্ষিণ চত্বর সোসাইটির সভাপতি ও গাজীপুর পোর বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব এস.এম আবু জুবায়ের সিদ্দিকীর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট গণিত বিভাগের বিভাগীয় প্রধান জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল হক মোল্লা। মাননীয় প্রধানমন্ত্রীর দুটি নির্দেশ ক্লিন সিটি কে গ্রীন সিটি করা ও মশা নিধন করা, তাই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি।আগামীকালের মধ্যেই ডেনেজ ব্যবস্থা সংস্থার কাজ শুরু করা হবে এবং রাস্তা নির্মাণ করা হবে।অচিরেই গাজীপুর ক্লিন সিটিকে গ্রিন সিটিতে রূপান্তরিত করা হবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন জনাব শওকত হোসেন সরকার। এসময়প্রধান অতিথিকে গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোজাম্মেল হোসেন খান,প্রধান পৃষ্ঠপোষতায় কোথায় ছিলেন রিলায়ায়েন্স ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো:মনির হোসেন।অনুষ্ঠান সঞ্চালনের ছিলেন দক্ষিণ চতর সোসাইটির সাধারণ সম্পাদক ও এম এস টি সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এড.আব্দুস সালাম, জনাব জয়ানাল আবেদিন তালুকদার, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সাবেক -কাউন্সিল জনাব মাহবুবুর রশিদ খান শিপু,এডভোকেট আঞ্জুমান আরা, জনাব মোঃ দেলোয়ার হোসেন প্রমুখসহ গাজীপুর মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা দক্ষিণ চত্বরে কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


