নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার ১৪ ই মার্চ ২৪ রমজান ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। গাজীপুর সিটির নাওজোড় শাহ চন্দ্রপুরি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সঞ্চালনা করেন মন্জুর আলম সরকার, সাধারণ সম্পাদক, ও মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম আবুল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম । মোঃ রাসেল খান ,কার্যকরি পরিষদ সদস্য, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম , মোঃ কলিমুল্লাহ, সাধারণ সম্পাদক,টংগী সাংবাদিক ক্লাব, সাইফুল ইসলাম মানিক, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ সমাচার ও উপদেষ্টা, গাজীপুর জেলা প্রেসক্লাব। ১৩,১৪,ও ১৫ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর জুলেখা আক্তার, গাজীপুর মহানগর। মোঃ হামজা আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বাসন, ইব্রাহীম তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বোর্ডবাজার, ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বাসন, রিপন মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বাসন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।আরো উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম সাজু , সহ সভাপতি বাসন মেট্রো থানা প্রেসক্লাব , সজীব হোসেন সহ-সভাপতি, জোবায়ের হোসেন ইফতি সহ সাধারণ সম্পাদক, মোজাম্মেল হোসেন সহ সাধারণ সম্পাদক, রফিক হোসেন প্রচার সম্পাদক, আফনান মামুন চৌধুরী সমাজকল্যাণ সম্পাদক, রবিউল ইসলাম কার্যকরী সদস্য, মোতালেব হোসেন কার্যকরী সদস্য, মাহমুদা আক্তার লিসা যুগ্ম সাধারণ সম্পাদক, টিটু সরকার কার্যকরী সদস্য, ফাতেমা আক্তার দপ্তর সম্পাদক, সালমা বানু শালিনি কার্যকরী সদস্য, বেলাল হোসেন, টুটুল তালুকদার, আলামিন, আমিরুল সহ বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক নির্যাতন,সমস্যা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সমাজ ও রাষ্ট্রের প্রতি ভুমিকা পালন ও আত্মত্যাগ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বিশেষ দোয়া ও মোনাজাত শেষে ইফতার করার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


