ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ভুয়া পুলিশ গ্রেফতার

জোবায়ের হোসেন ইফতি
মার্চ ১৮, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

জোবায়ের হোসেন ইফতি

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকা থেকে মাহিদুল ইসলাম মামুন (২১) নামের এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। গত মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকি-টকি, পুলিশের পোশাক এবং একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাহিদুল ইসলাম মামুন রংপুর জেলার কাউনিয়া থানার উদয়ন নারায়ণ মাছহাড়ী এলাকার আজিজার রহমানের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। এর আগেও ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসন থানার এসআই ও সেকেন্ড অফিসার জহিরুল ইসলাম জানান, ভোগড়া এলাকার এক মুদি দোকানদারের কাছ থেকে অভিযুক্ত মাহিদুল নিজেকে পুলিশ পরিচয় দিয়ে একাধিকবার বাকিতে প্রায় পাঁচ হাজার টাকার পণ্য নেন। পরে বারবার টাকা চাওয়ার পরও তিনি তা পরিশোধ না করলে এবং তার আচরণ সন্দেহজনক মনে হলে দোকানদার স্থানীয়দের সহায়তায় খোঁজখবর নিয়ে জানতে পারেন, তিনি প্রকৃতপক্ষে পুলিশ নন।পরবর্তীতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Premium SEO Backlinks
Premium SEO Backlinks