রাজু আহমেদ, ক্রাইম রিপোর্টার :
গাজীপুরে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে আমিরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে টর্চার সেলে আটকে রেখে নির্যাতন এবং পরে মিথ্যা চুরির মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর ইটাহাটা মতি মার্কেট এলাকায় স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর স্ত্রী ও সন্তানরা। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, গাজীপুর মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে হালিম মোল্লা নামে এক ব্যক্তি ফোন করে ডেকে নেন। পরে তাকে একটি ব্যক্তিগত টর্চার সেলে আটকে রেখে হত্যার উদ্দেশ্যে অমানবিক নির্যাতন চালানো হয়। তাদের দাবি, এ ঘটনায় শরীফ আজাদ, মাসুদ রানা, নুর ইসলাম দীপু, আসাদুল ইসলাম আসুসহ আরও কয়েকজন জড়িত ছিলেন। পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, ঘটনাটি জানাজানি হওয়ার পর আমিরুল ইসলামকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে থানায় সোপর্দ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


