ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জিএমপি কমিশনার

মোঃ সাজজাকুল ইসলাম রাজ্জাক
জুলাই ৭, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সাজজাকুল ইসলাম রাজ্জাক

​গাজীপুর মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইশরাক হোসেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জিএমপি সদর দপ্তরে আয়োজিত এই সভায় মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সাম্প্রতিক সময়ে আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জিএমপি কমিশনার ইশরাক হোসেন বলেন, “গাজীপুর একটি শিল্পঘন ও জনবহুল এলাকা। এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর। তবে যেকোনো সফলতার পেছনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে মহানগরীকে একটি নিরাপদ শহরে পরিণত করবে।” তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে আলোচনা চলছে, সেগুলো আমরা গুরুত্বের সাথে দেখছি। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং অপরাধ নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।” ​মতবিনিময় সভায় সাংবাদিকরা মহানগরীর মাদক ব্যবসা, যানজট, চুরি-ছিনতাই হানিট্যাব রোধ এবং পুলিশের সেবার মান নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। কমিশনার তাদের প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। সভায় জিএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Premium SEO Backlinks
Premium SEO Backlinks