ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের সালনায় চাঞ্চল্যকর চাঁদাবাজি ও হামলা: বিতর্কিতদের বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টায় এলাকায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক :
মার্চ ২৭, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

​নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুর মহানগরীর সালনা এলাকায় এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও ক্যাশ লুটের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও নিজ পিতাকে আঘাত ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এই চিহ্নিত বিতর্কিত ব্যক্তিরা বর্তমানে ভোল পাল্টে রাজনৈতিক আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ভুক্তভোগী মোঃ শামীম (৪০) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় দায়ের করা এক অভিযোগে জানান, গত ২৭ মার্চ সকাল ১১টার দিকে দক্ষিণ সালনা এলাকার ‘মীম হেয়ার ড্রেসার’ নামক সেলুনে ঢুকে বাবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি এক হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় বাবুল ও তার সহযোগী আঃ বারেক (৪০), সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর সহচর আলাল উদ্দিন আলা (ভন্ড আলা বাবা) (৫৫) সহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে শামীমের ওপর ঝাঁপিয়ে পড়ে।
​হামলায় শামীমের মাথায় আঘাত করার চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে তা ঠেকান, ফলে তার বাম হাত মারাত্মক জখম হয়। তাকে বাঁচাতে আসা স্টাফ মোঃ নাঈমকেও পিটিয়ে আহত করা হয়। অভিযুক্তরা দোকান ভাঙচুর করে নগদ ৫,০০০ টাকা ও প্রায় ১০,০০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহত শামীম বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভয়ংকর অতীত ও বিতর্কিত রাজনৈতিক পরিচয়। অভিযোগপত্রে ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাবুল হোসেনের বিরুদ্ধে অতীতেও ভয়ংকর সব অপরাধের রেকর্ড রয়েছে। তিনি পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে তার নিজ পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছিলেন বলে এলাকায় অভিযোগ প্রচলিত রয়েছে। এছাড়া স্থানীয় এক ড্রাইভার হক মিয়াকে আটকে রেখে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি এবং পরে ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও এলাকাবাসীর মধ্যে বহুল আলোচিত। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সাবেক শাসকগোষ্ঠী আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত থেকে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের নামে পূর্বেও একাধিক মামলা রয়েছে। ​দলে প্রবেশের চেষ্টা ও স্থানীয় রাজনীতিতে অস্থিরতা। এদিকে এলাকার সাধারণ মানুষের অভিযোগ, এই বিতর্কিত ব্যক্তিরা এখন খোলস পাল্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেওয়ার জোর তৎপরতা চালাচ্ছেন। সালনার কয়েকজন স্থানীয় বিএনপি নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় তারা দলে প্রবেশের চেষ্টা করছেন বলে গুঞ্জন উঠেছে।
​সাধারণ মানুষ ও তৃণমূল নেতা-কর্মীদের আশঙ্কা, চিহ্নিত অপরাধী ও বিতর্কিত ব্যক্তিদের দলে জায়গা দিলে স্থানীয় রাজনীতিতে অস্থিরতা তৈরি হতে পারে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তারা অবিলম্বে এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিতর্কিতদের রাজনৈতিক আশ্রয় বন্ধের দাবি জানিয়েছেন। ​এই বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।