ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর বাসনে নতুন এক আতঙ্কের নাম শুটার রকি ও খান বাবু

ক্রাইম রিপোর্টার, গাজীপুর
এপ্রিল ১৮, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 ক্রাইম রিপোর্টার,গাজীপুর :

 

গাজীপুর বাসনে নতুন এক আতঙ্কের নাম শুটার রকি ও খান বাবু।  গাজীপুর বাসনে  ত্রাস সৃষ্টি করে ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত, গোপন তথ্যের  ভিত্তিতে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারের নামে পেশিশক্তি দেখিয়ে আসছে। তারা মাদক সেবন, সাইলেন্সারবিহীন মোটরসাইকেল চালিয়ে বিকট শব্দ করে জনমনে ভীতির সঞ্চার, স্কুল-কলেজে বুলিং, র‌্যাগিং, ইভটিজিং, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সেবন, অস্ত্র প্রদর্শন সহ অশ্লীল ভিডিও শেয়ার সহ নানা অনৈতিক কাজে লিপ্ত, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত ক্ষতির মুখে ধাবিত করছে। কিশোর গ্যাংয়ের বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে বাসন থানা নজরদারী আরও বাড়ানো উচিত। তারা বিভিন্ন সময় চাঁদাবাজি সহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুর বাইপাস ও চৌরাস্তা  এলাকা সহ আশপাশের এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারামারি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালায়। এ ছাড়া তারা মাদক সেবন সহ মাদক কারবারের সঙ্গেও জড়িত। গাজীপুর বাইপাস ও চৌরাস্তায় আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিং, মারামারি সহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম চালায়। শুটার রকি ও  খান (বাবু) সাইলেন্সারবিহীন মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ করে গাজীপুর বাইপাস ও চৌরাস্তা  আশপাশের এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে অপরাধমূলক কার্যক্রম চালায়। রকি গ্রুপটি গাজীপুর মহানগরীর বাইপাস ও চৌরাস্তা  বাজার সহ আশপাশের এলাকায় রকির নেতৃত্বে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। তাদের মূল টার্গেট ছিল বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করা। এ ছাড়া তারা রকির নেতৃত্বে বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালায়। এদের বিরুদ্ধে গাজীপুর সহ দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতির চেষ্টা, অপহরণপূর্বক মুক্তিপণ আদায়, মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক,  অস্ত্র ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Premium SEO Backlinks
Premium SEO Backlinks