ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাবেক স্ত্রী লিপির বিরুদ্ধে বাসায় হামলা, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ

জোবায়ের হোসেন ইফতি
মে ১৩, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

জোবায়ের হোসেন ইফতি 

 

গাজীপুর মহানগরের বাসন থানায় সাবেক স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র লুটের অভিযোগ দায়ের করেছেন মোঃ আবুল হাসেম সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী। অভিযোগে তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার বাসার তালা ভেঙে প্রায় ২৩ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মোঃ আবুল হাসেম সরকার গাজীপুর মহানগরের চান্দনা এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, তার সাবেক স্ত্রী মোছাঃ মফিজা ভূইয়া লিপি (৪৮), আরাফাত নাফিছ (৩২) এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জন গত ৯ মে ২০২৬ দুপুর সাড়ে ৩টার দিকে তার চান্দনা এলাকার বাসায় প্রবেশ করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তাকে বাসায় না পেয়ে তার রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর ঘর থেকে নগদ ৭ লাখ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা এবং প্রায় ৬ লাখ টাকার আসবাবপত্র নিয়ে যায়। ভুক্তভোগী আরও জানান, ১১ মে সকালে বাসায় ফিরে তিনি রুমের তালা ভাঙা দেখতে পান এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে বাসার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের তালা ভেঙে ঘরে প্রবেশ ও মালামাল নিয়ে যেতে দেখেছেন বলে দাবি করেন। এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা যাওয়ার সময় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান “আলহাজ্ব আনহার আলী সরকার পাইকারী মাছের আড়ত”-এ গিয়ে বিভিন্ন আড়তদারদেরও হুমকি প্রদান করেন। অভিযোগকারী জানান, বিষয়টি পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং চুরি হওয়া টাকা, স্বর্ণালংকার ও মালামাল উদ্ধারের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাসন থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Premium SEO Backlinks
Premium SEO Backlinks