ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর বাসনে তরুণীর ধর্ষণ মামলা: পুলিশ তদন্তে গিয়ে অভিযুক্তকে পায়নি

গাজীপুর প্রতিনিধি
জুন ১২, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি:

‎গাজীপুর মহানগরীর বাসন থানায় বিবাহের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক তরুণী মামলা দায়ের করেছেন। তবে পুলিশ তদন্তে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করতে পারেনি বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মোছা. রত্না আক্তার ২০ বাসন থানার ইটাহাটা এলাকার বাসিন্দা। তার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে একই এলাকার মো. সিয়াম হোসেন ২১ এর সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে সিয়াম তাকে বিবাহের আশ্বাস দেন। অভিযোগকারী দাবি করেন, সিয়ামের প্ররোচনায় তিনি তার স্বামীকে তালাক দিয়ে পিত্রালয়ে চলে আসেন। এরপর বিভিন্ন সময় সিয়াম তাকে নিয়ে ঘুরতে যেতেন এবং বিবাহের কথা বলে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত ৬ জুন ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে সিয়াম তাকে ফোন করে ডেকে নিয়ে স্থানীয় একটি নির্জন স্থানে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিবাহের কথা বললে অভিযুক্ত তাকে হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় রত্না আক্তার বাদী হয়ে বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বাসন থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত মো. সিয়াম হোসেনের ইটাহাটা কলাবাগান এলাকার বাড়িতে অভিযান চালায়। তবে তদন্তকালে তাকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমের জবানবন্দি ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Premium SEO Backlinks
Premium SEO Backlinks