ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জোবায়ের হোসেন ইফতি
জুলাই ২৭, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

জোবায়ের হোসেন ইফতি :

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে টহল ডিউটির সময় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পূবাইল থানাধীন চামুড্ডা বাজার সংলগ্ন নৈবাড়ীগামী সড়কে কাজলের চায়ের দোকানের পাশের বেঞ্চ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মিলন মাঝি (২১), মো. ইয়ামিন ইসলাম (১৯) ও অপূর্ব চক্রবর্তী (১৯)।

পুলিশের দাবি, তারা অবৈধভাবে মোবাইল ব্যাংকিং সেবা যেমন বিকাশ, নগদ এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন করে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা ও পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।

অভিযানকালে তাদের ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়াসহ সকল ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Premium SEO Backlinks
Premium SEO Backlinks